সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:33 PM, August 30, 2023
জাতীয় ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় রয়েছেন, ততদিন বাংলাদেশে স্বচ্ছ, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, মানবাধিকারের কথা বলা দেশগুলোই বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে। তারা মানবাধিকারের কথা বলেন, কিন্তু ১৫ আগস্টের পর তারা নিশ্চুপ ছিলেন। বরং তখন তারা ঘাতকদের সাহায্য করেছেন। এছাড়া ঘাতকদের বিভিন্ন অজুহাতে এখনো তাদের দেশে আশ্রয় দিয়ে রেখেছেন। আমরা বঙ্গবন্ধুর খুনিদের বিচারের সম্মুখীন করতে চাই। যারা যুদ্ধাপরাধী তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে চাই। বিদেশি বন্ধুদের বলতে চাই, আল্লাহর ওয়াস্তে এ ধরনের ঘাতকদের ফিরিয়ে দিতে উদ্যোগ নিন।
বিএনপি সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান হয় উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার কারণে বাংলাদেশের গণতন্ত্র টেকসই হয়েছে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা আসার পর দেশে নির্বাচন হচ্ছে। শেখ হাসিনা মানবাধিকারের জন্য কাজ করছেন। বিদেশি বন্ধুদের নিশ্চয়তা দিতে চাই, প্রধানমন্ত্রী আছেন বলে মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে। যতদিন শেখ হাসিনা ও আওয়ামী লীগ আছে, আমরা এগুলোকে প্রিন্সিপাল এবং ভ্যালুস হিসেবে রাখব।
বিএনপির সমালোচনা করে ড. মোমেন বলেন, অন্যদের সময় দেখেছেন যে, সন্ত্রাসী ইতিহাস, জঙ্গি ইতিহাস, বাংলা ভাইয়ের ইতিহাস, পরপর পাঁচবার এক নম্বর দুর্নীতিপরায়ণ দেশের ইতিহাস। আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা একুশে আগস্টের গ্রেনেড হামলায় যেতে চাই না, আমরা সিরিজ কিলিংয়ে যেতে চাই না। আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না।
অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 161
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
