সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:49 AM, August 31, 2023
জাতীয় ডেস্ক :
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সাহায্য নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে এমন মিথ্যা প্রচারণার প্রতিবাদে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেহেদী হাসান রনি নামে যুবকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরের মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন। মামলার আসামি মেহেদী হাসান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে।
মামলার বাদী জয়নাল আবেদীন বলেন, একজন স্বনামধন্য রাজনীবিদের বিরুদ্ধে সরকারি মদদে মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশ করে ৫০০ কোটি টাকার মানহানি হয়েছে। এ কারণে দণ্ডবিধি ৫০০ ও ৫০১ ধারায় মেহেদী হাসান রনির নামে মামলা দায়ের করলে মামলাটি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।
উল্লেখ্য, সম্প্রতি সোনালী ব্যাংকের একটি চেক এবং মির্জা ফখরুলের ছবি জোড়া লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। ক্যাপশনে লেখা হয়, চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সাহায্য নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি বিএনপির মিডিয়া সেলের নজরে পড়লে তারা এর প্রতিবাদও জানায়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এটি নোংরামির একটি উদাহরণ। এ ধরনের নোংরামি যারা করতে পারে তাদেরকে কোনো সভ্যতার মধ্যে উল্লেখ করা যাবে না।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 161
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
