এখন নিজেদের অস্তিত্ব নিয়েই দুশ্চিন্তায় বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত: 12:08 PM, September 1, 2023

এখন নিজেদের অস্তিত্ব নিয়েই দুশ্চিন্তায় বিএনপি: ওবায়দুল কাদের

জাতীয় ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পতন তো দূরে থাক, বিএনপি এখন নিজেদের অস্তিত্ব নিয়েই দুশ্চিন্তায় আছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে পুরাতন বাণিজ্যমেলার মাঠে আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশস্থল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কর্মসূচির ওপর নেতাকর্মীদের পাশাপাশি জনগণেরও আস্থা নেই। কালো পতাকা নিয়ে যে মিছিল হয়, সেটা শোক মিছিল। এ মিছিল দিয়ে উত্তাল পরিস্থিতি সৃষ্টি সম্ভব নয়।

ওবায়দুল কাদের বলেন, কথায় নয়, কাজে বিশ্বাস করে আওয়ামী লীগ। মেট্রোরেল ও পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এরই মধ্যেই তা প্রমাণ করেছে।

তিনি বলেন, দেশের মানুষ এখন কথা শুনতে অভ্যস্ত নয়, কাজ দেখতে অভ্যস্ত। আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে সেটা সরকারের উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রমাণিত। শেখ হাসিনার সরকারের সেই উন্নয়ন কর্মসূচির কারণে আগের চেয়ে অনেক বেড়েছে আওয়ামী লীগের জনসমর্থন।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিএম মোজাম্মেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি ও দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares