জাতীয় ডেস্ক :
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। বুধবার (৩১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল ক্যাশপের নেতৃত্বে জ্বালানি, বিদ্যুৎ, ইক্যুইটি, এভিয়েশন, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, মেডিকেয়ার এবং অন্যান্য প্রধান খাতের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রতিনিধিদলটি চারদিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছে।
বৈঠকে উভয়পক্ষ ব্যবসা-বাণিজ্যের দীর্ঘমেয়াদি সুযোগ-সুবিধা এবং এসব খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানোর জন্য মধ্যমেয়াদি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেছে। তারা পরবর্তী দুই বছরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একটি শক্তিশালী উপ-আঞ্চলিক প্রবৃদ্ধির গতিপথ গড়ে তোলাসহ বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতির সুবিধা কাজে লাগানোর বিষয় নিয়েও আলোচনা করেন।
R/N