সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:40 PM, September 1, 2023
জাতীয় ডেস্ক :
সরকার এখন অন্তিম অবস্থায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কিছু করার নেই। অন্তিম অবস্থায় তার সরকার। এই আওয়ামী লীগ সরকার এখন আইসিইউতে চলে গেছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালিপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘এই সরকার ক্রসফায়ারের মাধ্যমে জনির মতো আমাদের অনেক তরুণ নেতাকর্মীদেরকে হত্যা করেছে। ব্যাংক লুট করেছে, রিজার্ভ চুরি করেছে। কোনোটাই বাদ রাখেনাই, ছাত্রলীগ-যুবলীগ সব অপকর্মই করেছে। শুধু তাই না, মহিলা লীগের একজন নেত্রী মানিকগঞ্জে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছেন।’
তিনি বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার এখন আইসিইউতে চলে গেছে। তাই তারা এখন উল্টাপাল্টা বলতে গিয়ে ড. ইউনূসের মতো যিনি আন্তর্জাতিকভাবে সম্মান বয়ে নিয়ে এসেছেন, যিনি বাংলাদেশকে বিশ্বে উজ্জ্বল করেছেন- তার বিরুদ্ধে তারা এখন চুরির মামলা দিচ্ছে। সরকারের আশপাশের সব মন্ত্রী-এমপিরা সবাই চোর। গরু চুরি থেকে শুরু করে তেল চুরি, ব্যাংক চুরি, লাখ লাখ কোটি টাকা চুরি। সব জায়গায় চোরে ভর্তি আওয়ামী লীগ।’
রিজভী বলেন, ‘৪৫ বছর পার করেছে বিএনপি। সরকারের এত নির্যাতন, এত অত্যাচার সহ্য করেও আজকের একদিনের ঘোষণায় যে জনতার ঢেউ নেমেছে- এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখবেন। এই ঢল অব্যাহত আছে। আজকে ছাত্রলীগের একটি সমাবেশ আছে, সারা দেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে লোক এনেছেন।’
দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এ মুখপাত্র বলেন, ‘আমাদেরকে গণতন্ত্র ফিরে আনতে হবে, এই গণতন্ত্র ফিরে আনতে আমাদের হয়তো অনেক মূল্য দিতে হবে। এই মূল্য ত্যাগস্বীকার করেই আমাদের চূড়ান্ত লক্ষ্য, আমাদের চূড়ান্ত আঘাত এই অবৈধ সরকারের বিরুদ্ধে আনতে হবে। এই প্রত্যয় নিয়েই আপনারা বাড়ি ফিরে যাবেন।’
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারান আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহুরুল হক শাহজাদা মিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 149
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
