সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:02 PM, September 1, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কারাদণ্ডের মেয়াদ এক বছর করা হয়েছে। দেশটির রাজা মহা ভাজিরালোঙকোর্ন তার এ সাজা কমিয়ে দেন। এর আগে রাজার কাছে ক্ষমা চান থাকসিন। খবর আল জাজিরা
দীর্ঘ ১৫ বছর নির্বাসিত থেকে গত সপ্তাহে থাইল্যান্ডে ফিরে আসেন থাকসিন। তবে ব্যক্তিগত প্লেনে থাইল্যান্ডে নামার পরই তাকে গ্রেপ্তার করা হয় এবং আট বছরের কারাদণ্ড ভোগ করার জন্য কারাগারে পাঠানো হয়।
পরে ওইদিন রাতেই বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে পাঠানো হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রধানমন্ত্রী থাকাকালীন স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি। আর এ অপরাধে তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রাজকীয় গ্যাজেটে বলা হয়েছে, ‘থাকসিন তার অপরাধ স্বীকার করেছেন এবং এজন্য অনুশোচনা প্রকাশ করেছেন।
থাকসিন থাইল্যান্ডে ফিরে আসার কয়েক ঘণ্টা পরই তার সমর্থিত ফিউ থাই পার্টির নেতা স্রেত্থা থাভিসিন দেশটির সংসদে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তাকে সমর্থন জানান সেনা সমর্থিত আইনপ্রণেতারা।
ধারণা করা হচ্ছে, থাকসিন সেনাবাহিনীর সঙ্গে সাম্প্রতিক সময়ে আপোষ করেছেন। এ কারণে তিনি আবারও দেশে ফিরতে পেরেছেন। ২০০৬ ও ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী থাকসিনের দলের সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল। এরপরই সে দেশ থেকে পালিয়ে যায়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 149
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
