সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:17 AM, September 1, 2023
জাতীয় ডেস্ক :
আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলটি ঢাকায় শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। সেখানে ফাতিহা পাঠ করা হবে।
এছাড়া বেলা তিনটায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি ফকিরাপুল মোড়, নটর ডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে।
বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেবেন। পাশাপাশি সারা দেশে দলের সব শাখা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবে।
উল্লেখ্য, ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের বার্তা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন জিয়াউর রহমান। ১৯৭৯ সালে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় দলটি।
পরবর্তীতে ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যার পর বিএনপির হাল ধরেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। পরে তিনি একাধিকার হন প্রধানমন্ত্রী।
এদিকে দেড় দশকের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে দুর্নীতি মামলায় সাজা খাটছেন। দু’বছর কারাগারে কাটিয়ে শর্তসাপেক্ষে মুক্তি পেলেও দলীয় কার্যক্রমের বাইরে রয়েছেন তিনি। আর দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 149
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
