মসজিদ থেকে জামায়াতের ১৫ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: 7:50 AM, September 2, 2023

মসজিদ থেকে জামায়াতের ১৫ নেতা গ্রেপ্তার

জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মসজিদ থে‌কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীরসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাঞ্চন এলাকার মসজিদে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশে গোপন বৈঠকের খবর পেয়ে ডিবি পুলিশ ওই মসজিদে অভিযান চালায়। পরে সেখান থেকে জামায়াতে ইসলামীর ১৫ জন নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সংগঠনটির জেলা শাখার আমীর মমিনুল হক, রূপগঞ্জ উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের নেতা রয়েছেন।

যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তি‌নি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares