সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:50 AM, September 2, 2023
জাতীয় ডেস্ক :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মসজিদ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীরসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাঞ্চন এলাকার মসজিদে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশে গোপন বৈঠকের খবর পেয়ে ডিবি পুলিশ ওই মসজিদে অভিযান চালায়। পরে সেখান থেকে জামায়াতে ইসলামীর ১৫ জন নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সংগঠনটির জেলা শাখার আমীর মমিনুল হক, রূপগঞ্জ উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের নেতা রয়েছেন।
যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 26
Users Last 7 days : 149
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
