বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ মঙ্গলবার

প্রকাশিত: 3:03 PM, September 3, 2023

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ মঙ্গলবার

জাতীয় ডেস্ক :

আগামী ৫ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপ হবে। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

এতে বলা হয়েছে, নবম বারের এ আয়োজনে দু’পক্ষের প্রতিনিধিরা ইন্দো-প্যাসিফিক আঞ্চলের সমস্যা, নিরাপত্তা ও মানবাধিকার, সামরিক সহযোগিতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলোচনা করবেন।

এই বেসামরিক আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে দেবেন রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক।

এতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক অংশীদারিত্ব অত্যন্ত শক্তিশালী এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এ দুটি দেশের স্বার্থ অভিন্ন । ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবারিত, শান্তিপূর্ণ এবং সুরক্ষিত রাখতে দেশ দুটির দৃষ্টিভঙ্গি একই ধরনের। এই পারস্পরিক লক্ষ্যগুলো অর্জনে সারা বছর বিভিন্ন ধরনের সংলাপ হয়।

এই বছরের নিরাপত্তা সংলাপটি, ২৩ এবং ২৪ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপের খুব কাছাকাছি সময়ে হতে যাচ্ছে। এবারের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপেও যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সামরিক সম্পর্কের জন্য সুনির্দিষ্ট বিভিন্ন বিষয়, যেমন সামরিক শিক্ষা, শান্তিরক্ষা এবং আগাম দুর্যোগে সাড়াপ্রদান বিষয়ক অনুশীলন এবং অভিজ্ঞতা বিনিময়সহ আসন্ন সামরিক মহড়া নিয়ে আলোচনা করেন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares