সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:16 AM, September 5, 2023
স্পোর্টস ডেস্ক :
মেয়েদের বিশ্বকাপজয়ী স্পেন কোচ জর্জ ভিলদাকে বহিষ্কার করবে রয়্যাল স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ)। চুমু কাণ্ডে জড়ানো অ্যাসোসিয়েশন সভাপতি লুইস রুবিয়ালেসের পক্ষ নেয়ার প্রেক্ষিতে দলকে ঢেলে সাজাতে এমন সিদ্ধান্তের পথে হাঁটছে দেশটির ফুটবলের অভিভাবক সংস্থাটি।
মঙ্গলবার হায়ার স্পোর্টস কাউন্সিলের সভাপতি ভিক্টর ফ্রাঙ্কোস এবং রয়্যাল স্প্যানিশ ফুটবলের ভারপ্রাপ্ত সভাপতি পেদ্রো রোচার একটি আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। কাউন্সিলের অনুরোধে বৈঠকটি হচ্ছে।
মিটিংয়ে ভারপ্রাপ্ত সভাপতি রোচা, জর্জ ভিলদাকে বহিষ্কারের সিদ্ধান্ত উপস্থাপন করবেন। ফুটবলারদের সাথে করা প্রতিজ্ঞার জন্য এমন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে বোর্ডের সকলের অনুসমর্থন মিলতে হবে।
এই পরিবর্তন ছেলেদের দলের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। কারণ ওই দলের কোচ লুইস ডে লা ফুয়েন্তে যে রুবিয়ালেসের প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন, সেটির পর তিনি ক্ষমাও চেয়েছেন। কিন্তু ভিলদা ক্ষমা চাননি।
পেদ্রো রোচা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে ৯০ দিন দায়িত্ব পালন করবেন। গত ২০ আগস্টে মেয়েদের বিশ্বকাপের ফাইনালে রুবিয়ালেসের আচরণে নাখোশ হয়েছে ফিফাও। একটি তদন্ত করে ফিফা রুবিয়ালেসকে ৯০ দিনের জন্য বহিষ্কার করেছে। দায়িত্ব দেয়া হয় পেদ্রো রোচারকে।
ঘটনার শুরু স্পেন বিশ্বকাপ জেতার পর। মেয়েদের বিশ্বকাপে পুরস্কার বিতরণীর মঞ্চে স্পেনের ফরোয়ার্ড জেনিফার হারমোসোকে ঠোঁটে চুমু দিয়ে বিতর্কের জন্ম দেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস। সেই ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয় সমালোচনা। দেশটির প্রধানমন্ত্রীও পদত্যাগ করতে আহ্বান জানিয়েছিলেন রুবিয়ালেসকে। কিন্তু ভিলদা তার পাশে থাকার প্রত্যয় জানান।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
