সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:50 AM, September 5, 2023
জাতীয় ডেস্ক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার আর ওয়াকওভার পাবে না আওয়ামী লীগ। এ দেশের জনগণ আর হতে দেবে না। যারা এদের বিরুদ্ধে কথা বলবে, আন্দোলন করবে তাদেরকে জেলে ঢুকিয়ে গ্রেপ্তার করে স্তব্ধ করতে চায় এই সরকার। কিন্তু এগুলো করে জনগণের আন্দোলন থামাতে পারবে না।
সোমবার ( ৪ সেপ্টেম্বর ) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে উত্তরববঙ্গ ও বাংলাদেশ ছাত্র ফোরাম।
মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের পুনরুদ্ধারের আন্দোলন দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আমরা লড়াই করছি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারে জন্যই লড়াই করে যাচ্ছি। স্বাধীনতার যে অর্জন সব নষ্ট ও ধ্বংস করে ফেলেছে এই সরকার। তারা এ দেশের আত্মাকে নষ্ট করেছে।
অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিচারকরা অতিদ্রুত আমাদের সাজা দেয়ার চেষ্টা করে যাচ্ছে, যাতে আমাদেরকে জেলে ঢুকিয়ে আগের মতো নির্বাচন করতে পারে। এজন্য আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে। সবাই এখন এমপি আর মন্ত্রী হতে চায়, কিন্তু দেশটা বাঁচাতে চায় কয়জন? স্বৈরাচার বিরোধী আন্দোলনে এতো নেতা ছিল না আমাদের, কিন্তু আমরা তখনও বিজয়ী হতে পেরেছিলাম।
তিনি বলেন, শেখ হাসিনা যতই চেষ্টা করুক, সে এককভাবে নির্বাচন করতে পারবে না, এটা আমি বলে গেলাম। জয় নিশ্চিত, কারণ আমরা সত্যের পক্ষে আছি। জয় আমাদের হবেই।
এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, এখনও খালেদা জিয়া ও তারেক রহমান বেঁচে আছেন। কিভাবে তাদেরকে নিশ্চিহ্ন করা যায়, সকল চেষ্টাই শেখ হাসিনা করে যাচ্ছে। কারণ শেখ হাসিনাকে দিয়ে বিদেশিরা যে স্বার্থ নিতে পারবে খালেদা জিয়া ও তারেক রহমানকে দিয়ে তো তারা তেমন স্বার্থ হাসিল করতে পারবে না।
তিনি বলেন, পাতানো নির্বাচনে যারা সহযোগিতা ও কাজ করে যাবেন তারা এই দেশের জনগণের কাছে কালো তালিকাভুক্ত হবেন। আপনারা জানেন? শেখ হাসিনার ভয় কিসে? জনগণ। আর আমাদের ভরসা জনগণ আর গণমাধ্যম।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
