সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:01 AM, September 5, 2023
জাতীয় ডেস্ক :
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতে চলমান মামলা স্থগিতের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, নোবেল বিজয়ী এবং সুশীল সমাজের খোলা চিঠি দেওয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ উদ্বেগ প্রকাশ করেছে।
সোমবার ৪ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টিয়ারিং কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, কয়েকজন নোবেল বিজয়ী এবং সুশীল সমাজের সদস্য গত ২৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে শ্রম আদালতে চলমান মামলা স্থগিত করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি খোলা চিঠি দেন। এ চিঠির বিষয়ে (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের দৃষ্টি আকৃষ্ট হয়। ইউনূসকে নিয়ে বিশ্বনেতাদের খোলা চিঠি বাংলাদেশের মতো একটি স্বাধীন-সার্বভৌম দেশের বিচারব্যবস্থার উপর অযাচিত হস্তক্ষেপ বলে উল্লেখ করেন তারা। রাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করার জন্য এ ধরণের চেষ্টাকে গভীর ষড়যন্ত্রের বহির্দেশীয় অংশ বলে মনে করেন তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বৈদেশীয় অযাচিত, বেআইনি, অসাংবিধানিক ও উদ্দেশ্যপ্রণোদিত হস্তক্ষেপের বিষয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। এছাড়া দেশী-বিদেশী সংশ্লিষ্ট সকল মহলকে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আইনানুগ বিষয়ে এ ধরণের অযাচিত ও উদ্দেশ্য প্রণোদিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তারা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
