সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:36 AM, September 6, 2023
স্পোর্টস ডেস্ক:
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে যাচ্ছে। ২০১৯ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে লড়তে যাচ্ছে তারা।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, একদিনের ক্রিকেটে সবশেষ পাঁচ দেখায় চারবারই জিতেছে বাংলাদেশ। ফলে এই ম্যাচে পাকিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যদিও ঘরের মাঠে খেলবে তারা। যেখানে হোম কন্ডিশন ও নিজস্ব সমর্থকদের সমর্থন পাবেন বাবর আজমরা।
তবে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। যদিও এই মহারণে তারা পাচ্ছে না ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্তকে। ইনজুরির কারণে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই থেকে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে দলে ঢুকবেন স্টাইলিশ ব্যাটার লিটন দাস। জ্বর থেকে সেরে উঠে ইতোমধ্যে দেশ থেকে উড়ে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
ভীষণ স্নায়ুচাপ নিয়ে গত রোববার গাদ্দাফি স্টেডিয়ামেই আফগানিস্তানকে উড়িয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। এই অভিজ্ঞতা কাজে লাগবে পাকিস্তানের বিপক্ষে। এবারের টুর্নামেন্টে দারুণ ফর্মে আছেন টাইগার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আফগানদের বিপক্ষে ৩ উইকেট নিয়েছেন তিনি। রিদমে থাকলে পাক ব্যাটাররাও তার বিপক্ষে খেলতে হিমশিম খেতে পারেন।
শরিফুলের সঙ্গে পেস আক্রমণ সামলাবেন গতিতারকা তাসকিন আহমেদ ও হাছান মাহমুদ। গত ম্যাচে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ। ফলে এদিনও ইনিংসের গোড়াপত্তন করতে পারেন তিনি।
আগের ম্যাচে মিরাজের সঙ্গে ভালো সূচনা এনে দিয়েছিলেন নাইম শেখ। ফলে দলে টিকে যেতে পারেন তিনি। সেক্ষেত্রে ওয়ানডাউনে নামবেন লিটন। চার নম্বরে নামবেন সাকিব আল হাসান। পাঁচে ও ছয়ে যথারীতি ব্যাট করবেন তাওহিদ হৃদয় এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দলের হয়ে স্পিন আক্রমণ সামলাবেন সাকিব। তাকে সঙ্গ দেবেন মিরাজ।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ
নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামিম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
