সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:34 AM, September 10, 2023
জাতীয় ডেস্ক :
রাজধানীর লালমাটিয়ার বাসাতেই অবস্থান করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের (ডিএজি) পদ থেকে বরখাস্ত হওয়া এমরান আহম্মদ ভূঁইয়া। শনিবার তিনি একবারও বাসা থেকে আর বের হননি।
এর আগে শুক্রবার সকালে সংবাদমাধ্যমকে আইনমন্ত্রী জানান, এমরানকে ডিএজি পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এরপর বিকেলে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে মার্কিন দূতাবাসের ফটকে পাশের অভ্যর্থনাকক্ষে গিয়ে অবস্থান নেন বরখাস্ত ডিএজি এমরান। প্রায় সাড়ে তিন ঘণ্টা সেখানে অবস্থান করে সন্ধ্যার পর পুলিশ পাহারায় বাসায় ফিরেন তিনি। এরপর থেকে বাসা থেকে আর বের হননি।
আইনজীবী এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, ‘মার্কিন দূতাবাস থেকে আসার পর আমি আমার বাসাতে অবস্থান করছি। বাসার বাইরে একবারও যাইনি।’
তিন আরও জানান, গ্রেপ্তার হবার আশঙ্কায় মার্কিন দূতাবাসে গিয়েছিলেন এমরান। পরে তার কোনো ক্ষতি হবে না, সে বিষয়ে আশ্বস্ত হয়ে বাসায় ফিরেছেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভুঞা জানান, তিনি শুক্রবার রাতে এমরান আহম্মদের সঙ্গে বাসায় গিয়ে কথা বলেছেন। এমরান জানিয়েছেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন না। তবে তিনি থানায় কোনো জিডিও (সাধারণ ডায়েরি) করেননি। বাসাতেই অবস্থান করছেন।
এদিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘থানা-পুলিশ বা আমাদের ডিবির কাছে এমন কোনো তথ্য নেই যে এমরান নিরাপত্তাহীনতায় ভুগছেন।’
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে একটি বক্তব্য দিয়ে কয়েক দিন ধরে আলোচনায় এমরান আহম্মদ। ড. ইউনূসের বিষয়ে উদ্বেগ জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলাচিঠি (বিবৃতি) দেন নোবেলজয়ীসহ বিশ্বের নেতৃস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি।
ওই খোলাচিঠির বিপরীতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়ার কথা রয়েছে, এমন দাবি করে গত সোমবার এমরান সাংবাদিকদের বলেন, ‘অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে এতে স্বাক্ষর করার জন্য নোটিশ করা হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বিবৃতিতে স্বাক্ষর করব না।’
এর পর থেকে এমরান আহম্মদ ভূঁইয়া আলোচনায় আছেন। গত বৃহস্পতিবার তাকে ডিএজি পদ থেকে বরখাস্ত করে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেটা শুক্রবার সকালে জানাজানি হয়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 14
Users Yesterday : 19
Users Last 7 days : 131
Users Last 30 days : 545
Users This Month : 545
Users This Year : 545প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
