সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:02 PM, September 10, 2023
জাতীয় ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি নিয়ে আওয়ামী লীগ নেতারা যে উচ্ছ্বাস দেখিয়েছেন তার কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাইডেনের সঙ্গে সেলফি তুলে ঢোল পেটাচ্ছে সরকার।
রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই জাতির দুর্ভাগ্য কোথায় জানেন? আমরা বেসিক জায়গায় কেউ যাই না। আমরা সেলফির মতো ইস্যুতে যাই। ওবায়দুল কাদের সাহেব নাকি বলেছেন ফখরুল এখন কী বলবেন? আমি বলি, আমার পরামর্শটা নেবেন—এই ছবিটা বাঁধিয়ে ওইটা গলার মধ্যে নিয়ে ঘুরে বেড়ান। এটা আপনাদের যথেষ্ট সাহায্য করবে।’
তিনি বলেন, ‘এই প্রধানমন্ত্রী কয়েকদিন আগে কী বললেন, তিনি বললেন, যে আমেরিকা এখন বলছে সেন্টমার্টিন দ্বীপ নাকি তাদের দিয়ে দেয়ার জন্য, যেহেতু সেন্টমার্টিন দ্বীপ দিচ্ছে না সে জন্য আমেরিকা নাকি তাকে ক্ষমতা থেকে সরাতে চায়। তাহলে এখন কি বুঝবো আমরা আপনি সেন্টমার্টিন দ্বীপটা দিয়ে দিয়েছেন।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘কয়দিন আগে আবার উনি আরেকটা কথা বলেছেন—এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকা চায় সেখানে বেস করবে এবং গোটা এই এলাকায় সে প্রভুত্ব করবে। দেশগুলো দখল করবে, আক্রমণ করবে, এভাবে কথা বলেছেন। এটা আমেরিকা, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ নয়। তার যে চিন্তাভাবনা, গ্লোবাল স্ট্র্যাটেজি, সবকিছু তার মতো করে করে। তাতে করে র্যাবের ওপর থেকে স্যাংশন উঠে যায়নি সেলফির জন্য। ভিসানীতির পরিবর্তন হয়নি। তার জন্য নতুন ডেমোক্র্যাসি কনভেনশন ডেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। সুতরাং ভেবেচিন্তে কথা বলবেন।’
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এত দেউলিয়া এত নিঃস্ব হয়ে গেছে যে বাইডেনের সঙ্গে একটা সেলফি তুলে এখন আপনি ঢোল পেটাচ্ছেন যে হ্যাঁ আমরা জিতে গেছি। ভোটটা ঠিক মতো হওয়ার ব্যবস্থা করেন। তা না হলে কোনো বাইডেন-ই আপনাদের রক্ষা করতে পারবে না। সেলফি রক্ষা করতে পারবে না।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন নিয়ে এত ভয় কেন, কেয়ারটেকার সরকারের নির্বাচন করতে এত ভয় কেন, আমরাও তো দিয়েছি, ম্যাডাম তো দিয়ে দিয়েছিলেন কারণ আপনারা জানেন যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয় দশটা আসনে পাবেন না। পরিষ্কার করে বলছি আমি এই দেশের মানুষ এখন আপনাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 19
Users Last 7 days : 145
Users Last 30 days : 531
Users This Month : 531
Users This Year : 531প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
