সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:37 PM, September 11, 2023
জাতীয় ডেস্ক :
হাইকোর্টের নির্দেশের পরও আত্মসমর্পণ না করায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিন পূর্ণ হলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আদালতে আত্মসমর্পণ করেননি।
সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত ২৬ জুলাই বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ টুকুর ৯ বছরের সাজার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন আদালত।
সোমবার বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিন পূর্ণ হলেও টুকু আদালতে আত্মসমর্পণ করেননি। এজন্য বিচারক এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
দুদকের করা দুর্নীতির মামলায় গত ৩০ মে ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছর এবং বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। পাশাপাশি আমানের স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ডও বহাল রাখা হয়।
আমানের স্ত্রী সাবেরা আমান বর্তমানে জামিনে রয়েছেন। অন্যদিকে রোববার (১০ সেপ্টেম্বর) আমান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০০৭ সালে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট সেই আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন।হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ সে রায় বাতিল করে হাইকোর্টকে মামলাটির আপিল পুনঃশুনানির নির্দেশ দেন।
অন্যদিকে ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদক ২০০৭ সালের মার্চে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করে।
ওই বছরের ১৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে টুকুকে নয় বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে টুকু আপিল করলে ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 19
Users Last 7 days : 150
Users Last 30 days : 536
Users This Month : 536
Users This Year : 536প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
