সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:04 PM, September 11, 2023
স্পোর্টস ডেস্ক:
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর মরক্কোর ভূমিকম্পে হতাহতদের পাশে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। সহমর্মিতার বার্তা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে ভুল প্রমাণ হয়েছে সি আর সেভেনের চেইন হোটেল ক্ষতিগ্রস্থদের জন্য উন্মুক্ত করে দেয়ার সংবাদটি। বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে মারাকেশ শাখা।
ভুল সংবাদ কত দ্রুত ছড়ায় তার প্রমাণ পেয়েছে পেস্তানা সি আর সেভেন। রোনালদোর চেইন হোটেলের মারাকেশ শাখাটি বাধ্য হয়েছে বিবৃতি দিয়ে সেই ভুল সংশোধন করতে। আর যে ভুলের খেসারত দিয়েছে বিশ্বের নামিদামি গণমাধ্যমগুলোও হারিয়েছে তাদের সুনাম। গোল ডট কম, মার্কা, এএস, স্পোর্টস বাইবেলের মত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও এ খবর প্রচার করেছিল।
মরক্কোর ভূমিকম্পে বিপর্যস্তদের সাহায্যার্থে হোটেলের দরজা খুলে দেয়ার এই খবর মিথ্যা। এমনিতেই অতিথির চাপ সামাল দিতে পারছে না তারা। হোটেলের আশপাশে বেশ কিছু গৃহহীনদের দেখেই এমন সংবাদের শুরু।
হোটেল খুলে না দিলেও রোনালদো সহমর্মিতা জানিয়েছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মতোই আরেক ফুটবল তারকা লিওনেল মেসি এগিয়ে এসেছেন। নিহতদের পরিবারের জন্য শোক জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
মরক্কোর সবচেয়ে বড় তারকা আশরাফ হাকিমির কানেও পৌঁছেছে আহতদের আহাজারি। তার দৃষ্টিতে আহতদের চিকিৎসা অগ্রাধিকার। তাইতো নিজে রক্ত দিয়েছেন, দেয়ার জন্য আহবান জানিয়েছেন।
মারাকেশ আর নগরবাসীর প্রতি শোক জানিয়েছে ফ্রান্সের লিগা ওয়ান থেকে হাকিমির ক্লাব পিএসজি, অলিম্পিক মার্শেই, স্পেনের রিয়াল মাদ্রিদ। দিয়েছে শোককে শক্তিতে রূপান্তরের সাহস।
এদিকে, মরক্কো নারী লিগে খেলা কেনিয়ান ফুটবলার ভায়োলেট নানজালা তার দুঃসহ অভিজ্ঞতা জানিয়েছেন। মারাকেশ থেকে আটশ কিলোমিটারের বেশি দূরে থাকায় শারীরিকভাবে আহত হননি। তবে মানসিক আঘাত বড্ড তাড়িয়ে বেড়াচ্ছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 19
Users Last 7 days : 150
Users Last 30 days : 536
Users This Month : 536
Users This Year : 536প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
