সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:20 AM, September 11, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে কোনো প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে।
গতকাল (১০ সেপ্টেম্বর) রোববার একটি প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গত শনিবার সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোটগণনা করা শুরু হয়।
নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী পিপলস ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা মোহাম্মদ মুইজু সরকারদলীয় প্রার্থী ইব্রাহিম মোহামেদ সলিহর চেয়ে এগিয়ে রয়েছেন। সলিহ পেয়েছেন ৩৯ দশমিক ৭১ শতাংশ ভোট, মোহাম্মদ মুইজু পেয়েছেন ৪৫ দশমিক ৬ শতাংশ ভোট। তবে কেউ ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ালো।
এবারের মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রেসিডেন্ট প্রার্থীর সংখ্যা ৮ জন। ২০০৮ সালে দেশটিতে বহুদলীয় ব্যবস্থা শুরু হওয়ার পর এই প্রথম এত বেশি প্রার্থী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করলো।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 19
Users Last 7 days : 145
Users Last 30 days : 531
Users This Month : 531
Users This Year : 531প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
