ঢাকায় যেদিন সমাবেশ করতে চায় বিএনপি

প্রকাশিত: 10:11 AM, September 12, 2023

ঢাকায় যেদিন সমাবেশ করতে চায় বিএনপি

 

জাতীয় ডেস্ক :

বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের ‘মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেয়ার’ প্রতিবাদে ঢাকায় সমাবেশ করবে বিএনপি।

আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ওইদিন বিকেল তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার (১১ সেপ্টেম্বর) সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা সাইদুর রহমান মিন্টু গণমাধ্যমে বলেন, ডিএমপি কমিশনারের কাছে ১৫ সেপ্টেম্বরের সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়েছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares