সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:45 PM, September 12, 2023
জাতীয় ডেস্ক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ। এই দানব সরকারকে সরাতে সবাই ঐক্যবদ্ধ হতে হবে।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে লিফলেট বিতরণের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ আহ্বান জানান তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ খেতে পারে না, জনগণকে ভোটের অধিকার দিতে পারে না। অথচ দুর্নীতি নিয়ে ব্যস্ত সরকার। এডিস মশা নিধনের নামে বিদেশ থেকে ওষুধ কিনে আনে, সেখানেও তারা চুরি করে। এদের প্রধান লক্ষ্য চুরি করা। সব কাজের ওপর চুরি।
মির্জা ফখরুল বলেন, আবার স্যাটেলাইট-২ তৈরি পাঁয়তারা করা হচ্ছে। দেশের মানুষকে খেতে দিতে পারে না। হাসপাতাল তৈরি করতে পারে না, স্বাস্থ্য সেবা দিতে পারে না। তারা মানুষের ভোটের অধিকার দিতে পারে না। যে বিমান ভেঙে পড়ছে, তাদের এখন ১০টা এয়ার বাস কিনে দেবে। মূল্য লক্ষ্য সেটা হচ্ছে দুর্নীতির জন্য।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সর্বক্ষেত্রে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 19
Users Last 7 days : 156
Users Last 30 days : 542
Users This Month : 542
Users This Year : 542প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
