নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ নিতে র‍্যাব প্রস্তুত

প্রকাশিত: 11:02 PM, September 12, 2023

নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ নিতে র‍্যাব প্রস্তুত

জাতীয় ডেস্ক :

জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নির্দেশনাক্রমে আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মানসিকভাবে প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন। ছবি: সময় সংবাদ।
ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকায় র‍্যাব-৯ এর ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উদ্বোধন শেষে র‍্যাবের মহাপরিচালক ক্যাম্পে একটি গাছের চারা রোপণ করেন। এরপর সুধী সমাবেশে যোগ দেন তিনি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করি। দেশকে ভালবাসি। দেশের মানুষকে ভালবাসি। দেশ ও দেশের মানুষের জন্য নিরাপত্তা জন্য কাজ করি। নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। কমিশন যেভাবে পরিচালনা করবে, র‍্যাব সেভাবে দায়িত্ব পালন করবে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটি নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব দৃঢ়ভাবে দায়িত্ব পালন করবে। এজন্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র‍্যাব মানসিকভাবে প্রস্তুত রয়েছে।

এর আগে নিজস্ব হেলিকপ্টার করে ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অবতরণ করেন র‌্যাব মহাপরিচালক। পরে তিনি র‍্যাব-৯ এর অধীনে শহরের সরকার পাড়ায় র‍্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেনসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares