সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:54 PM, September 13, 2023
স্পোর্টস ডেস্ক:
বলিভিয়ার বিপক্ষে গোল করে ব্রাজিলের জার্সিতে ফিফা অফিশিয়াল আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডটি আগেই নিজের করে নিয়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। এবার পেরুর বিপক্ষে গোল না পেলেও নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন এই তারকা ফুটবলার।
বুধবার (১৩ সেপ্টেম্বর) পেরুর বিপক্ষে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন নেইমার, কিন্তু তারকা এই ফুটবলারের শট দুর্দান্তভাবে রুখে দেন পেরুর গোলরক্ষক পেদ্রো গ্যালাসে। এদিন গোল না পেলেও জয়সূচক গোলটি করতে সহায়তা করেছেন মারকিনিওস। আর তাতেই নতুন এক রেকর্ডে নিজের নাম লেখেছেন তিনি।
দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ ‘অ্যাসিস্ট’ এখন নেইমারের দখলে। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮টি গোল করিয়েছেন নেইমার। চিলির অ্যালেক্সিস সানচেজকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন তিনি।
ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট ‘অপটা হোয়াও’ জানিয়েছে, দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ে অভিষেকের পর এ পর্যন্ত গোলে নেইমারের অবদানই সবচেয়ে বেশি। এখন পর্যন্ত অ্যাসিস্ট ও গোল মিলিয়ে নেইমারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪টিতে। ২০টি গোল ও অ্যাসিস্ট নিয়ে অ্যালেক্সিস সানচেজ রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। তিনে থাকা লুইস সুয়ারেজের গোল ও অ্যাসিস্ট সংখ্যা একত্রে ২০টি। ১৭টি গোল ও অ্যাসিস্ট মিলিয়ে কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসি রয়েছেন তালিকার চতুর্থ স্থানে
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 12
Users Yesterday : 19
Users Last 7 days : 157
Users Last 30 days : 543
Users This Month : 543
Users This Year : 543প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
