সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:05 AM, September 14, 2023
জাতীয় ডেস্ক :
রংপুর ও বগুড়া থেকে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর তারুণ্যের রোডমার্চ শুরু করার ঘোষণা দিয়েছে বিএনপির তিন সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু।
যুবদলের সভাপতি জানান, সরকার পতনের এক দফা দাবিতে আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর দশমাইল হয়ে দিনাজপুর এবং ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত রোডমার্চ করবে বিএনপির এই তিন সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সালাহ উদ্দিন টুকু বলেন, পরবর্তী ধাপের কর্মসূচি পরে ঘোষণা করা হবে। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এই সরকারের পতন হবে, ইনশাআল্লাহ।
যুবদলের সভাপতি বলেন, রংপুরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শুরু হবে। মাঝপথে কয়েকটি পথসভা হবে এবং দিনাজপুরে সমাবেশের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শেষ হবে। একইভাবে দ্বিতীয় দিনের কর্মসূচি বগুড়া থেকে শুরু হয়ে রাজশাহীতে গিয়ে শেষ হবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে সালাহ উদ্দিন টুকু বলেন, রাতে ভোট দিয়ে সরকার গঠন করা হয়েছে। বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে নিশিরাতের সরকার।
যুবদলের সভাপতি অভিযোগ করে বলেন, রাত পর্যন্ত আদালত চলে। বিচারহীনতার সংস্কৃতি চলছে। তাই আজ আমরা তিন সংগঠন রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে নামছি।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন। এছাড়া যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 12
Users Yesterday : 19
Users Last 7 days : 157
Users Last 30 days : 543
Users This Month : 543
Users This Year : 543প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
