সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:17 AM, September 14, 2023
স্পোর্টস ডেস্ক:
কাগজে-কলমে চলমা এশিয়া কাপের স্বাগতিক পাকিস্তান। তবে খেলা হচ্ছে শ্রীলঙ্কার মাঠ কলম্বোতে। আজকের ম্যাচে তাই দুটি দলই এক রকম স্বাগতিক! দুই স্বাগতিকের আবার লড়াইটি ফাইনালে ওঠার। সুপার ফোর পর্বে শ্রীলঙ্কা-পাকিস্তানের এই ম্যাচে আজ যে জিতবে, রোববার ভারতের সঙ্গে ফাইনালে সেই মুখোমুখি হবে।
গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য বরাবরের মতো আগেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে দেখা যায় পাঁচ পরিবর্তন নিয়ে নামবে বাবর আজমের দল। অবশ্য একাদশে এতো পরিবর্তনের অন্যতম কারণ ইনজুরি। চোটের কারণে ইতোমধ্যে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছে তরুণ পেসার নাসিম শাহ।
তার জায়গায় একাদশে সুযোগ পাচ্ছে আরেক পেসার জামান খানকে। এই ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হবে তারা। জামান খান এর আগে ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। মঙ্গলবারই পাকিস্তান স্কোয়াডে যোগ দিয়েছেন তিনি।
পেসার হারিস রউফও নেই পাকিস্তানের আজকের একাদশে। ভারতের বিপক্ষে রিজার্ভ ডেতে না খেলা এই পেসারের জায়গায় একাদশে এসেছেন আগে থেকেই দলের সঙ্গে থাকা মোহাম্মদ ওয়াসিম। এর বাইরে ভারতের বিপক্ষে খেলা দল থেকে আরও তিনটি পরিবর্তন আছে।
পাক ওপেনার ফখর জামান বাদ পড়েছেন। ইমাম-উল-হকের সঙ্গে এখন শুরুতে আসবেন মোহাম্মদ হারিস। এ ম্যাচে নেই সালমান আগা ও ফাহিম আশরাফও। তাঁদের জায়গায় দলে এসেছেন সৌদ শাকিল ও মোহাম্মদ নেওয়াজ।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান একাদশ:
মোহাম্মদ হারিস, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও জামান খান।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 12
Users Yesterday : 19
Users Last 7 days : 157
Users Last 30 days : 543
Users This Month : 543
Users This Year : 543প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
