নোবেল জয়ী মানেই তিনি ফেরেস্তা নন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: 11:08 PM, September 14, 2023

নোবেল জয়ী মানেই তিনি ফেরেস্তা নন: পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নোবেল জয়ী মানেই তিনি ফেরেস্তা নন। অনেক নোবেল জয়ী জেল খেটেছেন। নোবেল জয়ী হলেই তিনি সব আইনের ঊর্ধ্বে নন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কেস করেনি। যাদের ঠকিয়েছে তারা মামলা করেছে। কোর্টকে সরকার প্রভাবিত করে না। পুরোটা না জেনে বিশ্বের নামিদামি লোক বিবৃতি দিয়েছেন, এটা দুঃখজনক।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিচারাধীন মামলা বন্ধে ইউরোপিয়ান কাউন্সিলের বিতর্ককে অভ্যন্তরীন হস্তক্ষেপ বলে মনে করে বাংলাদেশ। কোন ধরনের অপপ্রচার হলে বসে থাকবে না বাংলাদেশ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares