সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:52 PM, September 15, 2023
আন্তর্জাতিক ডেস্ক :
আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে হোয়াইট হাউসে তিনি দেখা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে।
সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সফরে মার্কিন কংগ্রেসে এবং হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন তিনি। সফরকালীন সময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ২১ বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ প্রদান করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
ইউক্রেনের জন্য গত সপ্তাহেই মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এক বিলিয়ন ডলারের সাহায্য ঘোষণা করেছে। তবে ২১ বিলিয়ন ডলারের প্যাকেজ নিয়ে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেসে গিয়ে সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
এর আগে ২০২২ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জেলেনস্কি। তখন মার্কিন কংগ্রেসে বক্তৃতাও প্রদান করেছিলেন তিনি। তবে এবার জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে অর্থ দিচ্ছে তা সাহায্য নয়, এই অর্থ আসলে বিনিয়োগ। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই বিনিয়োগ হিসেবে এই অর্থকে ধরতে হবে।
সম্প্রতি বাইডেন ইউক্রেনের জন্য ২১ বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন। এর মধ্যে ১৩ বিলিয়ন সামরিক খাতে এবং আট বিলিয়ন মানবিক খাতে ব্যয় করার কথা বলেছেন তিনি। এই সাহায্য নিয়ে মার্কিন কংগ্রেসে চূড়ান্ত বিতর্ক শুরু হয়েছে। রিপাবলিকানদের একটি অংশ ইউক্রেনে এত বড় সাহায্যের বিরোধী।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি জি-২০ বৈঠকে বলেছেন, ইউক্রেনকে সবরকম সাহায্য দেওয়া হবে এবং যতদিন প্রয়োজন হবে ততদিন সাহায্য করা হবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 14
Users Yesterday : 19
Users Last 7 days : 131
Users Last 30 days : 545
Users This Month : 545
Users This Year : 545প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
