আসছে বিএনপির ধারাবাহিক কর্মসূচি

প্রকাশিত: 2:10 PM, September 15, 2023

আসছে বিএনপির ধারাবাহিক কর্মসূচি

জাতীয় ডেস্ক :

সরকার পতনের এক দফা দাবিতে আগামী সোমবার (১৮ সেপ্টেম্বর) ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর ) সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘সবাই একমত যে, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সংসদে যে জাতীয় পার্টি আছে তারাও বলছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

খালেদা জিয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি এখন দল পরিচালনায় কোনো নির্দেশনা দেন না।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ইফতেখায়রুজ্জামান শিমুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

গত ৩০ ডিসেম্বর থেকে ১০ দফার ভিত্তিতে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি। এরপর ১২ জুলাই থেকে একদফার আন্দোলনে নামে দলটি। একদফার আন্দোলন ঘোষণার পর থেকে এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা গণমিছিলের কর্মসূচি পালন করে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares