ছয় ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

প্রকাশিত: 2:02 PM, September 16, 2023

ছয় ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:

চার প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৪ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপকে সামনে রেখে এই প্রস্তুতি ম্যাচের আয়োজন করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। কানাডা এবং আমেরিকার অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে প্রীতি ম্যাচগুলো খেলবে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল।

কানাডার যুবাদের বিপক্ষে ২৯ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর দুই প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিলের যুবারা। আর আমেরিকার বিপক্ষে ৪ ও ৬ অক্টোবর মাঠে নামবে সেলেসাওরা।

বিশ্বকাপের আগে সর্বশেষ বারের মতো দল ঘোষণা করেছে সিবিএফ। এই প্রীতি ম্যাচগুলোর পরই যুব বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে কোচ ফিলিপ লিয়েল। ২৪ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন ফুটবলার।

ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল: ম্যাথিউস কোরিয়া, পেড্রো কোবরা, ফিলিপ গ্যাব্রিয়েল, পেড্রো লিমা, ভিটর গ্যাব্রিয়েল, মার্কেস রিকেলমে, সুজা, আর্থার ডায়াস, দা মাতা, ডেভিসন, জোয়াও সুজা, ভিটর রেইস, ক্যামিলো, কৌতিনহো, ডুডু, ফিগুয়েরেডো, লুইজ গুস্তাভো, ম্যাথিউস ইসেপ্পে, এস্তেভাও, কৌয়া ইলিয়াস, লরান, রায়ান, রিকেলমে, উইলিয়াম।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares