নির্বাচনে অংশ না নিলে বিএনপি আবারও রাজনৈতিক সংকটে পড়বে : হানিফ

প্রকাশিত: 8:19 PM, September 17, 2023

নির্বাচনে অংশ না নিলে বিএনপি আবারও রাজনৈতিক সংকটে পড়বে : হানিফ

জাতীয় ডেস্ক :

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির মহাসচিব
মির্জা ফখরুল সাহেবরা গত দুই বছর ধরে সরকার পতনের এক দফা আন্দোলন করে যাচ্ছে। তারা প্রতি মাসেই বলে আর একমাস পরেই সরকারের পতন হয়ে যাবে। সরকার বহাল তবিয়তে আছে বহাল তবিয়তেই থাকবে এই সমস্ত মেঠো বক্তব্যর আর কোন প্রয়োজন নেই।

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপিকে সরকার পতনের আন্দোলনের খেলা বন্ধ করে নির্বাচন কিভাবে করা যায় সে দিকে মনোনিবাস করার আহ্বান জানিয়ে হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে হবে এবং নিয়ম অনুযায়ীই হবে। বিএনপি যদি সেই নির্বাচনে অংশ না নেই তাহলে আবারও তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্তে পরিণত হবে। আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে তারা চরম রাজনৈতিক সংকটে পড়বে।

হানিফ আরও বলেন, বিএনপি নির্বাচনে জয়লাভ করলে নির্বাচন সুষ্ঠ আর হেরে গেলে অসুষ্ঠ এর কোন যোক্তিকতা নেই। আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে। হানিফ বলেন, বিএনপি নির্লজ্জ একটা মিথ্যাচারের দল, মির্জা ফখরুলরা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চাই। বিএনপির জন্মটায় অবৈধ পন্থায় মিথ্যার উপরেই হয়েছে। ক্যান্টনমেন্টে বসে সামরিক উর্দি পড়ে একটা রাজনৈতিক দল গঠন করার নমুনা পৃথিবীতে আর দ্বিতীয়টা আছে বলে মনে হয় না। যেটা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছিল।

হানিফ আরও বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে যদি আমাদের বিদেশি বন্ধুরা নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হচ্ছে কি না সেটা দেখতে চান তাহলে তারা ইচ্ছে মতো পর্যবেক্ষক পাঠাতে পারেন আমাদের সরকারের পক্ষ থেকে স্বাগত জানাবে।

এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares