বিএনপি চায় খালেদা জিয়া জেলখানায় থাকুক: কামরুল

প্রকাশিত: 9:37 PM, September 17, 2023

বিএনপি চায় খালেদা জিয়া জেলখানায় থাকুক: কামরুল

জাতীয় ডেস্ক :
বিএনপি চায় খালেদা জিয়া জেলখানায় থাকুক। এটা খালেদা জিয়াকে মাইনাস করার চিন্তা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
দলকে রক্ষার জন্য বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, বিএনপি নেতা ও তাদের আইনজীবীরা বিভিন্ন মামলা নিয়ে হাইকোর্টে যান। কিন্তু খালেদা জিয়ার জামিন নিতে তারা যান না। এ থেকেই বোঝা যায়, তাদের নেতারাই চান না খালেদা জিয়া জেলখানা থেকে বের হয়ে আসুক।

রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের ঢালিকান্দিতে আয়োজিত উঠান বৈঠকে অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি আদালতের মাধ্যমে খালেদা জিয়ার চিকিৎসার জামিন চাইতে পারে। কিন্তু বিএনপি তা করে না। বিএনপি চায় খালেদা জিয়া জেলখানায় থাকুক। এটা খালেদা জিয়াকে মাইনাস করার চিন্তা।

বিএনিপকে গণতন্ত্র হত্যাকারী আখ্যা দিয়ে কামরুল ইসলাম আরও বলেন, তারা বাংলাদেশকে পেছনে টেনে নিয়ে যেতে চায়। দেশকে ধ্বংসের দিকে নিতে চায়। কিন্তু এসব করে লাভ হবে না। টেক ব্যাক না, গো ফরওয়ার্ড বাংলাদেশ। যথাসময়ে নির্বাচন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। আর দলকে রক্ষার জন্য বিএনপিকে নির্বাচনে আসতেই হবে।

এ সময় রোডমার্চ করে কোনো লাভ হবে না উল্লেখ করে আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, রোডমার্চের নামে অগ্নিসন্ত্রাস করলে, মারামারি করলে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে। এসব কর জনগণের দৃষ্টি নিজেদের দিকে ফেরানো যাবে না। দেশের মানুষ এখন সচেতন। তাই আগামী নির্বাচনে তারা নৌকায় ভোট দেবে। আর বাংলাদেশের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares