সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:22 PM, September 20, 2023
জাতীয় ডেস্ক :
আওয়ামী লীগ সরকার জেলের রাস্তা দেখিয়েছে। ক্ষমতায় এলে বিএনপিও একইপথে হাঁটবে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, এখনও সময় আছে, বেগম খালেদা জিয়ার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চান। তাহলে ক্ষমা করে দেওয়া হবে।
ভালো কথায় যদি কাজ না হয় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম।
বিএনপি ঘোষিত এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কেরানিগঞ্জের জিনজিরায় দলীয় অফিস সামনে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রসঙ্গ টেনে আব্দুস সালাম বলেন, শেখ হাসিনা বলেছিলেন আমেরিকা যাবেন না। কিন্তু এখন কেন যান? নিজের কথা নিজেই রাখতে পারেন না।
ভালো কথায় যদি কাজ না হয় কঠোর কর্মসূচি আসবে বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, জেলের রাস্তা আপনারা দেখালেন। আমরা ক্ষমতায় এলে সেই পথেই হাঁটবো। ওবায়দুল কাদেরকে বলছি, সময় আছে বেগম খালেদা জিয়ার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চান। তাহলে ক্ষমা করে দেওয়া হবে।
খালেদা জিয়াকে জেলে উল্টা পাল্টা ইনজেকশন দেয়া হয়েছে এবং এই কারণেই তাকে বিদেশে যেতে দেয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন,
আমরা আন্দোলনে নামলে কোন ক্ষয়ক্ষতি হলে দায় নেব না। আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছে, বাসে আগুন দিয়েছে। আপনারা রাজপথে যা যা করেছেন আমরাও তাই তাই করবো।
আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে দ্রব্যমূল্য আরও বাড়বে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, যারা ডেঙ্গুকে থামাতে পারেনা তারা বিএনপিকে কিভাবে থামাবে?
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 24
Users Yesterday : 14
Users Last 7 days : 155
Users Last 30 days : 569
Users This Month : 569
Users This Year : 569প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
