সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:31 AM, September 20, 2023
স্পোর্টস ডেস্ক :
আগের দুই আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া বার্সেলোনা এবার টুর্নামেন্ট শুরু করেছে আক্রমণাত্মক ফুটবল দিয়ে। প্রথমবার ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে খেলতে আসা রয়্যাল এন্টওয়ার্পকে নাস্তানাবুদ করেছে কাতালান ক্লাবটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ান ক্লাবটির বিপক্ষে ৫-০ গোলে জিতেছে জাভি হার্নান্দেসের দল। কোচ হিসেবে দলের দায়িত্ব নেয়ার পর বার্সা এখন সেরা সময় কাটাচ্ছে বলেই মনে করেন জাভি।
‘ম্যাচে আমরা যেভাবে খেলেছি এবং ফলাফলে সত্যিই অনেক খুশি হয়েছি। ম্যাচের শুরুতে আমরা চেপে ধরতে না পারলেও ২০ মিনিট পর থেকে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছি। বল দখল থেকে শুরু করে আক্রমণেও ছেলেরা দারুণ খেলেছে। আমি মনে করি শেষ দুটি ম্যাচে আমরা যেভাবে খেলেছি, তাতে আমি দায়িত্ব নেয়ার পর এটাই বার্সার সেরা সময়। এভাবেই এখন আমাদের এগিয়ে যেতে হবে।’
অলিম্পিক লুইজ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সফরকারীদের বিপক্ষে জোড়া গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। একটি করে গোল করেন রবার্ট লেভান্ডোভস্কি ও গ্যাভি। নিজেদের জালে বল পাঠিয়ে অন্য গোলটি করেন প্রতিপক্ষের ডিফেন্ডার জেলে বাতাইলে।
পাঁচ গোলে এগিয়ে যাওয়ার পরেও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল বার্সা। এমনকি চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ারও সুযোগ এসেছিল লামিনে ইয়ামালের সামনে। তবে সেটি কাজে লাগাতে পারেননি ১৬ বর্ষী স্প্যানিশ ফরোয়ার্ড।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 24
Users Yesterday : 14
Users Last 7 days : 155
Users Last 30 days : 569
Users This Month : 569
Users This Year : 569প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
