গুগল ম্যাপে পথ দেখে ভাঙা ব্রিজ থেকে পড়ে মারা গেলেন যুবক

প্রকাশিত: 9:37 PM, September 21, 2023

গুগল ম্যাপে পথ দেখে ভাঙা ব্রিজ থেকে পড়ে মারা গেলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক:

সেতুটি আগেই ভাঙা ছিল। কিন্তু গুগল ম্যাপে তা আপডেট করা হয়নি। ফলে সেই পথে গন্তব্যে পৌঁছতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনে এ ঘটনা ঘটে। ওই যুবক নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মেডিকেল ডিভাইজ বিক্রয়কর্মী ফিলিপ প্যাক্সসন যিনি দুই সন্তানের বাবা, তিনি বাড়ি ফেরার পথে ভাঙা সেতু থেকে পড়ে মারা যান।

নথিতে আরও বলা হয়েছে, প্যাক্সসন মেয়ের নবমতম জন্মদিন উপলক্ষে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। দ্রুত বাড়িতে যাওয়ার জন্য তিনি গুগল ম্যাপের সাহায্য নেন। গুগল ম্যাপে যে রুট দেখায় সেই রুটে নয় বছর আগে একটি সেতু ভেঙে পড়ে। যেটি মেরামত করা হয়নি। পরে তিনি সেই পথ ধরে বাড়ি ফেরার পথে সেতু থেকে নিচে পড়ে যান। এরপর তার মৃত্যু হয়।

তার স্ত্রী আলিসিয়া প্যাক্সসন বলেন, মেয়েরা জানতে চায় তাদের বাবা কোথায় এবং সে কীভাবে মারা গেছে। কিন্তু আমি তাদের কাছে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি এখন কাকে দোষ দিব, গুগল জিপিএসকে নাকী সেতুটি মেরামত করেনি তাদের।

নথিতে আরও বলা হয়, রাজ্যের সৈন্যরা তার মরদেহ উদ্ধার করে। তার গাড়িটি প্রায় ২০ ফুট নিচে পড়ে যায় এবং ওই রাস্তাটিতে সেতু ভেঙে পড়ার কোনো নির্দেশক চিহ্ন ছিল না।

এদিকে প্যাক্সসনের মৃত্যুর পর স্থানীয়রা গুগলের কাছে আবেদন করে রুট পরিবর্তনের জন্য। এদিকে মঙ্গলবার আদালতের এক পর্যবেক্ষণে বলা হয়, সেতুটি ভেঙে পরার পর স্থানীয় এক বাসিন্দা গুগলের কাছে রুট পরিবর্তনের জন্য আবেদন জানায়। এজন্য তিনি একটি মেইল করেন। আদালত ওই মেইলের সত্যতা খুঁজে পেয়েছেন। কিন্তু গুগল কর্তৃপক্ষ ওই মেইল পাওয়ার পরই তাতে সাড়া দেয়নি।

এ ঘটনার পর গুগলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। গুগলের মুখপাত্র জোস ক্যাস্টানিডা এপিকে বলেন, আমাদের লক্ষ্য নিরবিচ্ছিন্ন যোগাযোগ সেবা প্রদান করা। আমরা অবশ্যই ওই রুট পরিবর্তন করব।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares