সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:29 PM, September 21, 2023
জাতীয় ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিদেশে চিকিৎসা দেওয়ার দাবিতে রোববার সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি একদফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি পাঠ করে শোনান। তিনি বলেন, বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোডমার্চ কর্মসূচি চলছে।
২২ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় দুটি সমাবেশে এবং একই দিনে বাদ জুমা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌর, ওয়ার্ড ও ইউনিয়নে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
২৩ সেপ্টেম্বর বরিশাল বিভাগের রোডমার্চ, ২৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জেলা ও মহানগরে সমাবেশ।
২৫ সেপ্টেম্বর ঢাকার রায়ের বাজার ও আমিনবাজারে দুটি সমাবেশ, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোডমার্চ এবং একই দিনে ঢাকায় পেশাজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে।
২৭ সেপ্টেম্বর ঢাকার গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় সমাবেশ, ২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা দলের সমাবেশ, ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবীদের সমাবেশ, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোডমার্চ, ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ ও ৩ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রামে রোডমার্চ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 25
Users Yesterday : 14
Users Last 7 days : 127
Users Last 30 days : 570
Users This Month : 570
Users This Year : 570প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
