সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:34 AM, September 22, 2023
জাতীয় ডেস্ক :
রাজধানী ঢাকার দুই প্রবেশমুখে আজ শুক্রবার বিকেলে সমাবেশ করবে বিএনপি। একটি হবে উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেট সংলগ্ন মাঠে, অন্যটি হবে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে। বেলা ৩টার দিকে সমাবেশ দুটি শুরু হওয়ার কথা।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে উত্তরার সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আর যাত্রাবাড়ীর সমাবেশ হবে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে।
এ ছাড়া বাদ জুমা সারাদেশে জেলা, মহানগর, থানা-উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করবে দলটি।
এদিকে বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে শরিক সমমনা বিভিন্ন দল ও জোটও আলাদা আলাদা সমাবেশ করবে। এর মধ্যে ১২ দলীয় জোট বিকেল চারটায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন এলাকায়, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা তিনটায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে, একই সময়ে এলডিপি কারওয়ান বাজার এফডিসি-দলীয় কার্যালয়ের সামনে, গণ অধিকার পরিষদ (নুরুল হক) উত্তর বাড্ডা ওভার ব্রিজ–সংলগ্ন এলাকায় সমাবেশ শেষে রামপুরা অভিমুখে পদযাত্রা করবে এবং গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 25
Users Yesterday : 14
Users Last 7 days : 127
Users Last 30 days : 570
Users This Month : 570
Users This Year : 570প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
