সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:21 PM, September 23, 2023
জাতীয় ডেস্ক:
সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আবাস। বলেছেন, এই সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, এই সরকার আবারও ক্ষমতায় গেলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। গুম খুন হত্যাকাণ্ডের বিচার করা হবে। যারা এসবের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
জুমার নামাজের পরে শুরু হয় যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সংসদ বিলুপ্তসহ একদফা দাবিতে পৃথকভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সমাবেশ। দক্ষিণ বিএনপি আয়োজিত যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা। সরকারের অন্যায়ের বিরুদ্ধে সারা দেশ ফুসে উঠেছে দাবি করেন নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, আমরা আর কোন জুলুম সহ্য করবো না। আমরা জুলুমবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। সরকারের বিরুদ্ধে সারা বাংলাদেশ ফুঁসে উঠেছে। আপনারা প্রস্তুতি নিন, সময় আসছে আন্দোলনের জোয়ারে সরকারকে ভাসিয়ে দেয়া হবে।
তিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকতে পোড়ামাটি নীতি গ্রহণ করেছে। সরকার মানুষের উপর নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কোন ডিসি এসপি অন্যায় করলে দেশের আইনে বিচার করা হবে। প্রতিহিংসার প্রতিশোধ নেয়া হবে না।
এদিকে আব্দুল্লাহপুরের পলোয়েল মার্কেট সংলগ্ন সড়কে সমাবেশে করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন৷ কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে বলে হুশিয়ারি দেন তিনি।
বর্তমান সরকার দেশের মানুষকে জিম্মি করে রেখেছে মন্তব্য করে বিএনপি নেতারা সতর্ক থাকতে নেতাকর্মীদের আহবান জানান।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 26
Users Last 7 days : 128
Users Last 30 days : 571
Users This Month : 571
Users This Year : 571প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
