খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের কোনো বিকল্প নেই: চিকিৎসক

প্রকাশিত: 12:11 PM, September 23, 2023

খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের কোনো বিকল্প নেই: চিকিৎসক

জাতীয় ডেস্ক :

জরুরি অক্সিজেন সাপোর্টের জন্য চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। পরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তার সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাম ও ইসিজিসহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। এগুলোর রিপোর্ট শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে আসার কথা বলে জানান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য।

বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের প্যারামিটার আবারও বাড়ছে। অবস্থার অবনতি হওয়ায় ঘন ঘন নেয়া হচ্ছে সিসিইউতে। আবার কাজ শেষে কেবিনে আনা হচ্ছে। এখন লিভার প্রতিস্থাপন ছাড়া কোনো চিকিৎসা নেই। আর তা দেশে সম্ভব নয়।

এই চিকিৎসক আরও বলেন, সিসিইউতে পানি বের করা হয়েছে। লিভার সিরোসিসের কারণেই খালেদা জিয়ার পেটে পানি জমে যাচ্ছে। পরে তা বের করা হচ্ছে। শরীরে জ্বরও আছে। ইলেকট্রোরাইল ইমব্যালেন্স হওয়ায় শরীরে দুর্বলতা রয়েছে। স্যুপ ও তরল জাতীয় কিছু ছাড়া তিনি তেমন কিছু খেতে পারছেন না। হাসপাতালের বিছানায় সারাক্ষণ থাকতে হচ্ছে ইনজেকশন ও স্যালাইনের ওপর। বোর্ড সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে গত রোববার রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়াকে সিসিইউতে নেয়া হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার বেলা ১১টায় তাকে সিসিইউ থেকে আবার কেবিনে স্থানান্তর করা হয়।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares