সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:21 PM, September 24, 2023
স্পোর্টস ডেস্ক:
ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের কারণেই প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) থেকে পর্যাপ্ত সম্মান পাননি বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। বিশ্বজয়ী মহাতারকার এমন কথা মানতে নারাজ ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি। তার দাবি, মেসিকে যথেষ্ট সম্মান দেখিয়েছে পিএসজি।
ফরাসি জায়ান্টদের কাতারি মালিক বলেছেন, ‘সবাই দেখেছে, কারণ আমরা একটি ভিডিও প্রকাশ করেছিলাম। অনুশীলনের সময় আমরা মেসির সাফল্য উদযাপন করেছিলাম। তার সাফল্য আমরা একান্তেও উদযাপন করেছিলাম।’
‘যথার্থ সম্মানের সাথে বলতে চাই, আমরা একটি ফরাসি ক্লাব। স্টেডিয়ামে এটার উদযাপন করা স্পর্শকাতর একটি বিষয়। তিনি যে দেশকে পরাজিত করেছিলেন তাদের সম্মান করতে হবে, তার সতীর্থরা ফ্রান্স দলে আছে এবং আমাদের সমর্থকরাও এখানকার।’
এর আগে আর্জেন্টিনার একটি ইউটিউব কেন্দ্রিক সংবাদমাধ্যমে ৩৬ বর্ষী মেসি বলেছিলেন, ‘আমি ২৫ জনের মধ্যে একমাত্র খেলোয়াড় যে বিশ্বকাপের পর ক্লাবের কাছে কোনো স্বীকৃতি পাইনি। এই বিষয়টি অবশ্য আমি আগেই বুঝতে পেরেছিলাম। আমাদের (আর্জেন্টিনার) কারণে তারা (ফ্রান্স) বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারেনি।’
২০২২ সালের ১৮ ডিসেম্বরে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতেন মেসি। ম্যাচে দুটি গোলও করেন আর্জেন্টাইন অধিনায়ক। তাতে তৃতীয়বার শিরোপা জয় থেকে বঞ্চিত হয় ফ্রান্স। অন্যদিকে, নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 26
Users Last 7 days : 128
Users Last 30 days : 571
Users This Month : 571
Users This Year : 571প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
