সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:13 PM, September 24, 2023
জাতীয় ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) ফারুক হোসেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ফারুক হোসেন বলেন, মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকরে পুলিশের কাজের গতি কমবে না।
তিনি বলেন, আমেরিকার ভিসানীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ব্যাপারে আবেদন করা হয়েছে। তারা কারা জানি না। যদি ভিসানীতি আসে তারা হয়তো দেশটিতে যেতে পারবেন না।
ডিএমপির উপকমিশনার বলেন, ভিসা নীতিতে পুলিশের কাজের গতি কমবে না। পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে। ভিসানীতিতে দায়িত্ব পালনে কোনো ব্যাঘাতও ঘটবে না।
গত ২৪ মে বাংলাদেশিদের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, গণতান্ত্রিক কার্যক্রম ও সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হবে। গত শুক্রবার এর প্রয়োগ শুরু হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, সরকার ও বিরোধী দল, সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচার বিভাগ ও নিরাপত্তা পরিষেবার সদস্যদের ওপর এটি কার্যকর করা হয়েছে। এতে তাদের পরিবারের সদস্যরাও থাকতে পারেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 26
Users Last 7 days : 128
Users Last 30 days : 571
Users This Month : 571
Users This Year : 571প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
