সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:25 PM, September 25, 2023
জাতীয় ডেস্ক:
শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ভিসা নীতির তোয়াক্কা আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
সোমবার (২৫ সেপ্টেম্বর) উত্তরার আজমপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সারারাত জেগে থাকেন, দেশের মানুষের জন্য। দেশের মানুষের কষ্ট দূর করার জন্য শেখ হাসিনাই একমাত্র বিশ্বস্ত নেতা। তিনিই একমাত্র নেতা, যিনি যা করতে পারবেন তাই বলেন, মিথ্যা বলেন না। শেখ হাসিনার মতো ঈমানদার নেতা আমাদের আছে। আল্লাহর আশীর্বাদ আছে। সাময়িক কষ্ট চলে যাবে, সুদিন আবার আসবে।’
এ সময় বিএনপি ভিসানীতির ওপর ভর করেছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাসী, আওয়ামী লীগ হুমকিতে ভয় করে না। তারা ভর করেছে ভিসা নীতির ওপর, আর আমরা ভর করেছি জনগণের ওপর।
সরকারের উন্নয়নের কথা উল্লেথ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী মাসে মেট্রোরেল মতিঝিলে। পদ্মার উত্তাল তড়ঙ্গ গ্রাস করেছেন শেখ হাসিনা। কম সময়ে বরিশাল-খুলনা যাওয়া যাচ্ছে। শেখ হাসিনা না থাকলে এগুলো হতো না।
২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হচ্ছে জানিয়ে তিনি সবাইকে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দানের আহ্বান জানান।
বিএনপির সঙ্গে খেলা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘ফখরুল কেমন দেখছেন, ঘুম হয় না? শেখ হাসিনা এত কিছু, আপনারা কি করলেন। খেলা তাহলে হবে, জোর খেলা হবে, আপস নাই। রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে। রাজপথ দখলে নেয়ার খেলা আর খেলতে দেয়া হবে না। রাজপথ অবরোধ করবেন সেই খেলা আর হবে না।
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে যদি না আসেন, তবে হারার আগে হেরে যাবেন। আমরা সরকারি দল, আমরা মাথা গরম করবো না। আমাদের কর্মীরা তাফালিং করবে না। তাফালিং করে ফখরুল আর কয়দিন? লাফাতে লাফাতে গাতায় পড়বেন।’
ভিসা নীতির বিষয়ে তিনি আরও বলেন, ফখরুল সাহেব আপনাদের নিজেদের নেতাইতো ভিসা নীতির কবলে পড়ে আছেন। আর যাদের সঙ্গে পাবলিক আছে, তাদের চিন্তা নেই।
কারো নিষেধাজ্ঞা বা কারো ভিসা নীতির তোয়াক্কা বাংলাদেশ করে না, সে কারণে মুক্তিযুদ্ধ হয়নি বলে মন্তব্য করেন তিনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 26
Users Last 7 days : 130
Users Last 30 days : 573
Users This Month : 573
Users This Year : 573প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
