সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:13 PM, October 1, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
এক্স-এর সিইও লিন্ডা ইয়াকারিনো সম্প্রতি ভক্স মিডিয়ার কোড ২০২৩ ইভেন্টে সিএনবিসি-এর জুলিয়া বুর্স্টিনের সাথে সাক্ষাৎকার করেন। ৪৫ মিনিট দীর্ঘ সাক্ষাৎকারের সময়লিন্ডা ইয়াকারিনো কোম্পানির পূর্বে অজানা পরিসংখ্যানের বিষয় তুলে ধরেন।
সাক্ষাৎকারে তিনি বলেছেন ১২ সপ্তাহ ধরে তিনি এক্স এর দায়িত্বে আছেন। তিনি প্রকাশ করেছেন, বর্তমান এক্স (পূর্বে টুইটার) ইলন মাস্ক দায়িত্ব নেয়ার পর প্রতিদিন সক্রিয় ব্যবহারকারীদের হারাচ্ছে।
টেক কনফারেন্সে লিন্ডা ইয়াকারিনো জানিয়েছেন, কোম্পানির বর্তমানে ২২৫ মিলিয়ন দৈনিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। ইলন মাস্ক কোম্পানিটি অধিগ্রহণ করার ঠিক আগে থেকে ১১ দশমিক ৬ শতাংশ ব্যবহারকারীর হারিয়েছে।
সংবাদমাধ্যম ম্যাশেবল এর প্রতিবেদন অনুযায়ী,ইলন মাস্কের অধিগ্রহণের আগে থেকে এক্স এর ৩ দশমিক ৭ শতাংশ দৈনিক সক্রিয় ব্যবহারকারী হারাচ্ছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, দৈনিক সক্রিয় ব্যবহারকারীরা গত বছর দায়িত্বে থাকাকালীন ইলন মাস্কের প্রকাশ করা সংখ্যা থেকেও কম। ২০২২ সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে টুইটারে ২৫৯ দশমিক ৪ মিলিয়ন দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল। এক্স প্রায় ১৫ মিলিয়ন ব্যবহারকারী হারিয়েছে যা মোট ব্যাবহারকারীর প্রায় ৫ দশমিক ৬ শতাংশ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 1
Users Yesterday : 8
Users Last 7 days : 113
Users Last 30 days : 580
Users This Month : 580
Users This Year : 580প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
