সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:00 PM, October 10, 2023
জাতীয় ডেস্ক:
দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করা বিচারপতি এমদাদুল হক আজাদকে ডেকে কথা বলেছেন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতিরা। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে প্রধান বিচারপতির খাস কামরায় ডেকে পাঠানো হয়।
সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারপতি বিচারপতি এমদাদুল হক আজাদকে কথাবার্তায় আরও যত্নশীল হতে বলা হয়েছে। এসময় প্রায় ১০-১৫ মিনিট কথা বলেন তারা।
এর আগে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এএম আমিন উদ্দিন বলেন, দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ হাইকোর্টের বিচারপতির এ ধরনের মন্তব্য অসাংবিধানিক ও অসৌজন্যমূলক।
ওই বিচারকের প্রতি প্রশ্ন রেখে অ্যাটর্নি জেনারেল বলেন, অনেক চক্রান্ত রয়েছে বিচার বিভাগ নিয়ে। তিনি (হাইকোর্টের বিচারক) কাকে লাভবান করার জন্য এ ধরনের মন্তব্য করেছেন।
এদিন তথ্য-প্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের সাজা নিয়ে করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। এতে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি এমদাদুল হক আজাদের একক বেঞ্চ। এক পর্যায়ে এ বিচারপতির আদালত বলেন, দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।
এদিন শুনানির শুরুতে আদিলুর-এলানের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ সময় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম জামিনের বিরোধিতা করে বলেন, আমাদেরও বক্তব্য রয়েছে। তখন হাইকোর্ট বলেন, আগে আসামিপক্ষের আইনজীবীদের কথা বলতে দিন। লাফ দিয়ে উঠছেন কেন আপনি? …দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।
আর বিচারপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এএম আমিন উদ্দিনের কাছে সাংবাদিকরা তার মতামত জানতে চাইলে এ কথা বলেন তিনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 8
Users Last 7 days : 115
Users Last 30 days : 589
Users This Month : 589
Users This Year : 589প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
