সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:17 PM, October 11, 2023
জাতীয় ডেস্ক:
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। সরকারের বেঁধে দেয়া দামের চেয়েও অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে ডিম, পিয়াঁজ ও আলু। দেখার যেনো কেউ নেই। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মাঝে হাহাকার উঠেছে।
বুধবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, গেলো ১৪ সেপ্টেম্বর ৬৪ থেকে ৬৫ টাকায় প্রতিকেজি পিয়াঁজ, ৩৫ থেকে ৩৬ টাকায় প্রতি কেজি আলু এবং ডিমের ডজন ১৪৪ টাকা নির্ধারণ করে দেয় সরকার। প্রকৃত সত্য হচ্ছে সরকার নির্ধারিত মূল্যে একদিনও ডিম, পিয়াঁজ ও আলু বিক্রি হয়নি বাজারে। বর্তমানে বাজারে প্রতিকেজি পিয়াঁজ ১০০ থেকে ১০৫ টাকা, প্রতিকেজি আলু ৫০ থেকে ৫৫ টাকা এবং ডিমের ডজন ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আয় না বাড়লেও ব্যয় কয়েকগুন বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বাজারে গিয়ে দিশেহারা হয়ে পড়ছে।
তিনি বলেন, মোবাইল কোর্টের নামে আইওয়াশ চলছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সাধারণ মানুষের অভিযোগ ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মুনাফালোভীদের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। মুনাফালোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে সরকার দেশের মানুষের কষ্ট দেখতে পায় না।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে এখনই বাজার নিয়ন্ত্রণ ও চাহিদা মোতাবেক সরবরাহ নিশ্চিত করতে হবে। সঙ্গে সঙ্গে মজুদদারী সিন্ডিকেটের বিরুদ্ধেও আইনী পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 8
Users Last 7 days : 115
Users Last 30 days : 589
Users This Month : 589
Users This Year : 589প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
