সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:02 PM, October 13, 2023
জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আওয়ামী লীগকে শত্রু মনে করে, তাদের সঙ্গে কোনো সমঝোতা নয়। আন্দোলনের নামে বিএনপির যে কোনো অপতৎপরতার জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়ে ঢাকার প্রবেশপথে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার মরিয়া ভূত হয়ে গেছে। এগুলো মাথা থেকে নামান। নয়ত এই ভূতে বিএনপি শেষ। তত্ত্বাবধায়ক সরকার চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। এই তত্ত্বাবধায়ক আর কোনোদিন চোখ মেলবে না।
বিএনপি মহাসচিবের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক বলতে বলতে শেষ। দুই সেলফিতে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে। ভারতে এক সেলফি, এরপর নিউইয়র্কে আরেক সেলফি। দুই সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে।
সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমপি মির্জা আজম, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু প্রমুখ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 8
Users Last 7 days : 115
Users Last 30 days : 582
Users This Month : 582
Users This Year : 582প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
