সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:46 AM, October 13, 2023
জাতীয় ডেস্ক:
দেশের উন্নয়নকে ধ্বংস করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।
কামরুল ইসলাম বলেন, জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপি আবার সন্ত্রাসের পথে হাঁটার জন্য বাংলাদেশের তাবৎ সন্ত্রাসীদের একসঙ্গে জড়ো করছে। সেই বোমাবাজ- সেই সন্ত্রাসীদের জড়ো করে একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি করতে চাইছে তারা। তিনি জোর দিয়ে বলেন, কোনো অপশক্তিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হতে দেব না।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নকে ধ্বংস করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
এদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ বিকেলে শুরুর কথা থাকলেও দুপুর থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে জমায়েত হতে থাকেন নেতাকর্মীরা। নগরীর নানা প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে ছিলো ভোটের আবহ।
সমাবেশে কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে কর্মীদের সতর্ক করা হয় ভোট সামনে রেখে দেশের ভেতরে-বাইরে নানামুখী তৎপরতার বিষয়ে। তাই ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক আসে সমাবেশের মঞ্চ থেকে।
এ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচন হবে বিরোধীদের সব সমালোচনার জবাব।
মির্জা ফখরুলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব, নির্বাচনে না এলে আমও যাবে, ছালাও যাবে! তাই নির্বাচনে আসেন। দুনিয়াব্যাপী বদনাম করছেন, দেশে দেশে বদনাম করেছেন। তাই বদনাম ঘুচাতে শেখ হাসিনা এমন নির্বাচন করবেন, যে নির্বাচন হবে নজিরবিহীন।’
বিএনপিকে সন্ত্রাসের খেলা খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে কাদের বলেন, ‘নির্বাচন বন্ধ করে দেবেন, ঢাকা শহরে তাণ্ডব করবেন, সে খেলা খেলতে দেবো না। ওরা ফাউল করবে, ফাউলের জবাব দিতে হবে। লাল কার্ড দেখাতে হবে।’
সমাবেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের সঙ্গে কিছু আন্তর্জাতিক চক্রান্তও যুক্ত হয়েছে। দেশকে বিদেশি বেনিয়াদের হাতে তুলে দিতে চায় বিএনপি। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 8
Users Last 7 days : 118
Users Last 30 days : 585
Users This Month : 585
Users This Year : 585প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
