সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:46 PM, October 14, 2023
জাতীয় ডেস্ক:
বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো অবস্থাতেই নির্বাচনে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। তারা বলেছেন, আন্দোলনের মাধ্যমে আগে ক্ষমতাসীনদের পরাজিত করা হবে তারপর নির্বাচন নিয়ে ভাববেন তারা।
নয়াপল্টনে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপির গণ-অনশন কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৪ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণ-অনশন কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
এদিন কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড-ইউনিট ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন দলীয় কার্যালয়ের সামনে। দুপুর গড়াতেই অনশন রূপ নেয় জনসমাবেশে।
কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই ক্ষমতাসীনরা খালেদা জিয়ার উন্নত চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা ইস্যুতে কোনো আপোষ করবেন না তারা।
বিএনপির আন্দোলনে কোনো বাধা দিলে সরকারকে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনেই ক্ষমতাসীনদের পরাজিত করা হবে। বিএনপির দুর্বার আন্দোলনে পতন ঘটবে সরকারের।
তিনি আরও বলেন, বিদেশিদের সঙ্গে কিছু হয়নি বলেই ক্ষমতাসীনদের নেতারা বার বার বলছেন ‘তলে তলে সব হয়ে গেছে’।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, এবারের লড়াই সরকার পতনের, এবারের লড়াই বেঁচে থাকার।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন,
একটাই পথ বিএনপির, যার যা আছে তা নিয়ে রাজপথে নেমে পড়া। আঘাত এলেই পাল্টা আঘাত করতে হবে। আগে সরকারকে বিদায় দেব, তারপর নির্বাচন নিয়ে ভাববে বিএনপি।
স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের উদ্দেশ্য একটাই বেগম জিয়াকে মেরে ফেলা। বিদেশে চিকিৎসার জন্য পাঠালে বেগম জিয়ার শরীরে স্লো পয়জনিং ধরা পড়বে, সরকার তাই পাঠাচ্ছে না।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে চিকিৎসার বিষয়ে কোনো আপোষ নয়, সরকারের পতন ঘটিয়ে দাবি আদায় করা হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সরকারকে ক্ষমতায় রেখে বেগম জিয়াকে বাঁচানো যাবে না। ক্ষমতাসীনদের পতনেই উন্নত চিকিৎসা পাবেন বেগম জিয়া।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 8
Users Last 7 days : 115
Users Last 30 days : 582
Users This Month : 582
Users This Year : 582প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
