সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:46 PM, October 15, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় অভিযান চালানো ইসরাইলি বাহিনীকে বিনামূল্যে খাদ্য সরবরাহের ঘোষণা দিয়ে তোপের মুখে পড়েছে বিশ্বখ্যাত ফুড চেইন ম্যাকডোনাল্ডস। প্রতিষ্ঠানটির ইসরাইল শাখা থেকে সম্প্রতি জানানো হয়, এরইমধ্যে তারা ইসরাইলি সেনাদের মাঝে খাবার বিতরণ শুরু করেছে।
গাজার বাসিন্দাদের ওপর নির্বিচার হামলা চালানো ইসরাইলি বাহিনীকে বিনামূল্যে খাদ্য সহায়তা দেয়ার ঘোষণায় বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার বাসিন্দাদের ওপর নির্বিচার হামলা চালানো ইসরাইলি বাহিনীকে বিনামূল্যে খাদ্য সহায়তা দেয়ার ঘোষণায় বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস। সামাজিক মাধ্যমগুলোতে অনেকেই এই ফুড চেইনকে বয়কটের ডাক দিয়েছেন।
তারা বলছেন, যেসব সংস্থা যুদ্ধে পক্ষ নেয়, নির্দোষ শিশু এবং অসহায়দের হত্যাযজ্ঞে হত্যাকারী দেশের পাশে দাঁড়ায়; তাদের বয়কট করা উচিত।
এদিকে তুমুল সমালোচনার মুখে পড়ে ম্যাকডোনাল্ডস ইসরাইলের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বিনামূল্যে খাবার বিতরণের ঘোষণা দেয়া হয়েছিল, সেই পোস্টটি ‘প্রাইভেট’ করে দেয়া হয়েছে।
অন্যদিকে, এসব ঘটনার প্রেক্ষিতে লেবাননে ম্যাকডোনাল্ডসের দুটি আউটলেট ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
তবে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে ম্যাকডোনাল্ডসের ওমান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং কুয়েত কর্তৃপক্ষ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 8
Users Last 7 days : 112
Users Last 30 days : 579
Users This Month : 579
Users This Year : 579প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
