সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:58 PM, October 15, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত ঐতিহাসিক আল-আকসা মসজিদের ইমামকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের কট্টরপন্থী একটি গোষ্ঠী। এছাড়া তারা আরও কয়েকজন ফিলিস্তিনির নাম দিয়ে একটি তালিকা প্রকাশ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের নিজস্ব চ্যানেলে।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, কট্টরপন্থী ওই গোষ্ঠীর টেলিগ্রাম চ্যানেলের নাম ‘নাৎসি হান্টার-২০২৩ ’। চ্যানেলটিতে শুধু নামই না আল-আকসা মসজিদের ইমাম শায়েখ ইকরিমা সাবরিসহ অন্যান্য ফিলিস্তিনির ছবিসহ ঠিকানাও প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে ছবিগুলোর ওপর ‘ক্রস’ চিহ্নও এঁকে দিয়েছে তারা।
‘নাৎসি হান্টার-২০২৩’ চ্যানেলটিতে ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এরা হলো সেই নাৎসি, যারা এখনো মুক্ত-স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে- এখনো তাদের হত্যা করা হয়নি।’
ইমাম ইকরিমা সাবরির আইনি পরামর্শক দলের প্রধান খালেদ জাবারক্বা মিডল ইস্ট আইকে বলেন, ‘সাবরি তাঁর বিরুদ্ধে জারি করা হুমকি সম্পর্কে সচেতন। সাবরি বলেছেন, এই হুমকি ইসরায়েল সরকারের অভ্যন্তরীণ উৎসের নির্দেশে পরিচালিত হয়েই চরমপন্থী ইহুদি গোষ্ঠীগুলো দিয়েছে।’
তিনি আরও বলেন, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধায়ক সাবরি জেরুজালেমের জর্ডান কনস্যুলেট ও অন্যান্য আরব দেশের কনস্যুলেটকে পরিস্থিতির তীব্রতা সম্পর্কে অবহিত করেছেন।
সাবরির আইনি পরামর্শক দলের প্রধান আরও বলেন, ‘এই উসকানি খুবই স্বচ্ছ এবং স্পষ্ট। বিগত এক বছর ধরেই সাবরি ক্রমাগত এসব উসকানির মুখোমুখি হচ্ছেন। অনেক চরমপন্থী ইহুদি গোষ্ঠী তাঁকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে একাধিকবার।’
ওই গোষ্ঠীটর তালিকায় থাকা অন্যরা হলেন ফিলিস্তিনের একাধিক ধর্মীয়, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, ছাত্র অধিকার আন্দোলনের নেতা, হামাসসহ অন্যান্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর নেতারা। তবে নিরাপত্তাজনিত কারণে সাবরি ছাড়া অন্য কারও নাম প্রকাশ করা হয়নি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 1
Users Yesterday : 8
Users Last 7 days : 113
Users Last 30 days : 580
Users This Month : 580
Users This Year : 580প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
