সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:00 PM, October 16, 2023
জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শর্ত দিয়ে কখনও সংলাপ হতে পারে না। বিএনপির জনগণের ওপর কোনো আস্থা নেই। এজন্য তারা জনগণের দিকে না তাকিয়ে কাকের মতো দূর দেশ থেকে কে কী বলল, সেদিকে তাকিয়ে থাকে। সোমবার ( ১৬ অক্টোবর ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার করতে হবে- বিএনপির এই সমস্ত শর্ত দিয়ে কখনও সংলাপ হতে পারে না। ক্ষমতার মালিক জনগণ। আমরা জনগণের শক্তিতে বলীয়ান, জনগণই এ দেশের মালিক, জনগণই নির্ধারণ করবে কারা দেশ পরিচালনা করবে, কারা দেশ পরিচালনা করবে না।
তথ্যমন্ত্রী বলেন, বন্ধু রাষ্ট্রের যে কেউ যে কোনো পরামর্শ দিতে পারে। তবে দেশের মালিক জনগণ এবং দেশের জনগণ কী চায় সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা পরামর্শ দিতে পারে। সেই পরামর্শ গ্রহণ করবো কি-না সেটি আমাদের এখতিয়ার।
ড. হাছান মাহমুদ বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠনের কোনো প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা নেই। চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তবে নির্বাচনকালে বর্তমান মন্ত্রিসভার পুরোটাই থাকবে না-কি সেটা ছোট-বড় করবেন, সেটি প্রধানমন্ত্রীর এখতিয়ার।
মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এবং অন্যান্য দেশের সঙ্গে আওয়ামী লীগের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 26
Users Last 7 days : 111
Users Last 30 days : 578
Users This Month : 578
Users This Year : 578প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
